বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা পাওয়া নিয়ে বাংলাদেশি মুসলিমরা বেশিরভাগ সময়ই চিন্তিত থাকেন। কিভাবে বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা পাওয়া যাবে এ নিয়ে তাদের মনে থাকে নানা রকম জিজ্ঞাসা।
ওমরাহ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুন্নাহ এবাদত। ওমরাহ এর শাব্দিক অর্থ জিয়ারত বা সাক্ষাৎ করা। কার্যক্রমের দিক থেকে হজ্বের সাথে এর সাদৃশ্য রয়েছে।
বাংলাদেশ থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী প্রতিবছর ওমরা পালন করতে যান। বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা পাওয়ার জন্য মূলত একটি বৈধ অনুমোদন প্রাপ্ত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ফী জমা দিতে হয়। এরপর যথাযথ কর্তৃপক্ষের ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়, যা সরাসরি সৌদি সরকারের অধীনে হজ্জ মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত হয়।
প্রথম ধাপ: একটি বৈধ ও নির্ভরযোগ্য এজেন্সির শরণাপন্ন হওয়া
শুরুতেই আপনাকে একটি নির্ভরযোগ্য বৈধ এজেন্সি খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এজেন্সি আপনাকে ভিসা পাওয়ার নিয়ম গুলো জানতে, বুঝতে এবং সেঅনুযায়ী পদক্ষেপ নিতে সহায়তা করবে, এরপর তারা সরকারের নিকট একটি নামের লিস্ট পাঠাবে।
দ্বিতীয় ধাপ: এজেন্সির কাছে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা প্রদান
যখন আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন তখন তারা আপনার প্রোফাইল তৈরি করার জন্য কিছু কাগজপত্র চাইবে:
- একটি পূরণকৃত ভিসা ফর্ম
- একটি বৈধ পাসপোর্ট
- সদ্য তোলা পাসপোর্ট সাইজ দুই কপি ছবি
- আসা-যাওয়ার টিকিট এর কপি
- সৌদিতে গিয়ে কোথায় থাকবেন তার প্রমাণ-পত্র যেমন হোটেল বুকিং এর কপি
- প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণের সনদ
- নারী হলে এবং মারহাম ছাড়া ভ্রমণ করলে বিশেষ পূরণকৃত ফর্ম
তৃতীয় ধাপ: ভিসা প্রসেসিং ফি প্রদান
এরপর আপনাকে ভিসা প্রসেসিংয়ের জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। এই ফি এজেন্সি ও প্যাকেজ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে।
চতুর্থ ধাপ: ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করা
সকল কাগজপত্র এবং প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার পর আপনার এজেন্ট আপনার ভিসার জন্য কাজ শুরু করবে। ভিসা প্রসেসিং এর কিছুদিন সময় লাগে।
পঞ্চম ধাপ: ভিসা প্রাপ্তি
আপনার ভিসা অনুমোদন পাওয়ার পরে এজেন্ট আপনাকে ভিসা প্রদান করবে এবং আনুষঙ্গিক সকল প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে সরবরাহ করবে। সাথে টিকিট কাটা এবং হোটেল বুকিংএও সহায়তা করবে।
বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা পেতে কি কি প্রয়োজন হয়?
সকলের জন্য প্রযোজ্য
- ওমরাহতে যেতে হলে একটি সঠিকভাবে পূরণকৃত ফর্ম সৌদি কন্স্যুলেটে পাঠাতে হবে
- পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে
- বয়স ১২ বছর বা তার অধিক হতে হবে
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে
- সৌদি আরবে পৌঁছানোর তারিখের অন্তত ১৪ দিন আগে টিকিট কাটতে হবে (টিকিটের মূল্য অফেরতযোগ্য)
- সঠিকভাবে করোনা ভ্যাকসিন গ্রহণ করার প্রমাণ থাকতে হবে
- সৌদি আরব পৌঁছানোর ফ্লাইটের অন্তত তিন দিন আগের পি.সি.আর টেস্ট এর রিপোর্ট থাকতে হবে
- অন্তত ১৪ দিনের মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে
- বিশেষ ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি এবং ভিজিটিং কার্ডের কপি দেখাতে হতে পারে
নারী ও শিশুদের জন্য প্রযোজ্য
- নারী ওমরাহর জন্য ভ্রমণ করলে একজন মারহাম (যার সাথে বিবাহ নিষিদ্ধ, ন্যূনতম বয়স ১৮) সাথে যেতে হবে। বিবাহিত হলে কাবিননামা প্রদান করতে হবে
- ৪৫ বছরের বেশি বয়সী নারী মারহাম ছাড়া ভ্রমণ করতে পারবেন, তবে মারহামের স্বাক্ষর সম্বলিত অনুমতিপত্র লাগবে
- ১৮ বছরের নিচে শিশুদের ওমরাহ যাত্রার ক্ষেত্রে জন্ম সনদ প্রয়োজন হবে
বাংলাদেশ থেকে কিভাবে অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হয়?
- প্রোফাইল তৈরি করা: সৌদি সরকারের অধীনস্থ হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- অনলাইন ফরম পূরণ: প্রোফাইল তৈরির পর অনলাইন ভিসা ফর্মটি সময় নিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- নিজের ডকুমেন্ট আপলোড: প্রয়োজনীয় ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে।
- অনলাইন ফি প্রদান: প্রয়োজনীয় ফি বৈধ মাধ্যমে প্রদান করতে হবে।
- ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা: সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে উত্তর আসে।
- ভিসা প্রাপ্তি: সৌদি সরকারের কাছ থেকে ভিসা পাবেন।
ওমরাহ ভিসার অগ্রগতি বা স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
আপনার ভিসার অগ্রগতি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনেই চেক করতে পারবেন – বারকোড অপশনে ক্লিক করে পাসপোর্ট নাম্বার ও নাম দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। এছাড়া সৌদি দূতাবাসে যোগাযোগ করেও ভিসার স্ট্যাটাস জানা যায়।
প্রায়জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
আমি কি নিজে নিজে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারব?
না, ওমরাহ ভিসার জন্য নিজে নিজে আবেদন করা যায় না। এজন্য বাংলাদেশে অবস্থিত একটি এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে।
বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসা ফি কত?
বাংলাদেশ থেকে সৌদি আরবে ভিসা ফি হচ্ছে ২৩ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা। এর সাথে যুক্ত হবে ভিসা প্রসেসিং ফি যা ৬,৩৬৪ টাকা থেকে ১৫,৬৯২ টাকা।
বাংলাদেশ থেকে সৌদি আরবের ওমরাহ ভিসা পেতে কতদিন সময় লাগে?
সাধারণত সাত থেকে দশ দিনের বেশি নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যেই ভিসা পাওয়া যায়।
ওমরাহ ভিসা পাওয়ার কতদিন পরে সৌদি আরবে প্রবেশ করা যায়?
বাংলাদেশ থেকে ওমরা ভিসা পাওয়ার সাধারণত ১৫ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করা যায়, তবে অবস্থাভেদে এই সময়ের তারতম্য হতে পারে।
বাংলাদেশ থেকে ওমরাহ ভিসার মেয়াদ কতদিন থাকে?
সাধারণত বাংলাদেশ থেকে ওমরাহ ভিসার মেয়াদ ২০ দিন থেকে এক মাস পর্যন্ত থাকে, কোনো কোনো ক্ষেত্রে মাত্র ১০ থেকে ১৫ দিন হয়ে থাকে।
এখন আপনি বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা পাওয়ার সকল নিয়মকানুন জানেন। আপনার ভিসা পাওয়ার প্রক্রিয়াটি সহজতর করতে প্রয়োজন হবে অর্থনৈতিক সক্ষমতার প্রমাণপত্র, বৈধ পাসপোর্ট এবং যাওয়া-আসার টিকিট।
যদি আপনি সবচেয়ে কম খরচে ওমরাহর জন্য প্যাকেজ খুঁজছেন, তাহলে ITS Holidays Ltd হতে পারে আপনার প্রথম পছন্দ। নিঝঞ্ঝাট ও চিন্তামুক্ত ওমরাহর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।